হুয়াওয়ে বাংলাদেশ ফেইসবুক কুইজের বিজয়ীর নাম ঘোষণা

১২ এপ্রিল, ২০২৩ ১৫:০৫  

নিজেদের ফেইসবুক পেইজে গত জনাুয়ারিতে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা ‘২৩ কুইজ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছে হুয়াওয়ে বাংলাদেশ। সারা দেশের প্রতিযোগীদের মধ্যে মাত্র একজন দশটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রতিযোগীহলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোঃ আলী হোসেন।

বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি হুয়াওয়ে জিটি থ্রি ক্লাসিক স্মার্ট ওয়াচ দেয়া হয়েছে বলে জানিয়েছে হুয়ায়ে বাংলাদেশে কর্তৃপক্ষ।

বুধবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব মিডিয়া তানভীর আহমেদ বলেন, “প্রযুক্তি আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমরা সবসময় একটি উন্নত আইসিটি ইকোসিস্টেম তৈরি করতে আমাদের জ্ঞান ও উদ্ভাবন অন্যদের কাছে তুলে ধরতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে বাংলাদেশ ফেইসবুক পেইজে আমরা সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি। ডিজিটাল বাংলাদেশ মেলা চলাকালীন হুয়াওয়ের প্যাভিলিয়নে আগতরা আমাদের সর্বশেষ উদ্ভাবন প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এটা বেশ ভাললাগার বিষয় যে অনেকেই আমাদের পেইজ অনুসরণ করে আইসিটি খাতের সর্বাধুনিক অনেক বিষয় সম্পর্কে জানতে পারছে। অন্যদিকে কুইজে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে। প্রতিযোগিতার বিজয়ীকে হুয়াওয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই।”